শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসা তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ নন্দীগ্রামে - The News Lion

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসা তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ নন্দীগ্রামে




দি নিউজ লায়ন ;    মমতার নন্দীগ্রামে জনসভার দিনেই  আরো প্রকট বিজেপির আদি বনাম নব্য কোন্দল। শুভেন্দু দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপিতে যোগদান করাচ্ছেন এর প্রতিবাদে আন্দোলন নামল পুরনো বিজেপি কর্মীরা। এর আগে বিজেপির  ৮ জানুয়ারির  জনসভায় শুভেন্দু, মুকুল, কৈলাসদের সামনেই  গোষ্ঠী কোন্দলে জড়িয়েছিলো বিজেপি কর্মীরা। 


এমনকি সেই সভায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল নব্য ও আদি বিজেপি কর্মীরা।এবার সেই কোন্দল আরও প্রকাশ্যে এলো। জানা গেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ১ পঞ্চায়েতের ১৫০,১৫১,১৫২,১৫৩ বুথের বিজেপি কর্মীরা আন্দোলনে নেমেছেন দুর্নীতিগ্রস্ত শুভেন্দু  ঘনিষ্ট নেতাদের বিরুদ্ধে। আমদাবাদ-১ পঞ্চায়েতে বিজেপির ২নং  দক্ষিন মন্ডলের ১৫০নং বুথের সভাপতি নান্টু কুমার মাইতি জানিয়েছেন সঞ্জয় দিন্ডা,প্রভাস ভুঞ্যা,পবন গায়েনরা শুভেন্দু ঘনিষ্ঠ।


নান্টু বাবু অভিযোগ করেছেন এদের মাধ্যমেই দিনের পর দিন এলাকায় সন্ত্রাস,দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিগ্রস্তদের মাধ্যমে তাদের ওপর নানা অত্যাচার চালানো হয়েছে। এরপর এই লোকেরা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসছেন, তা আমরা পুরনো বিজেপি কর্মীরা মানতে পারছে না ।দলীয় নেতৃত্ব সেই দাবিকে গুরুত্ব না দিলে প্রয়োজনে বিজেপি ছাড়তেও তারা রাজি  বলে হুঁশিয়ারি দিয়েছেন নান্টু। 


নিজেদের দাবির সমর্থনে সোমবার সকালে সুবদী বীণাপাণি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন  বিজেপির এই  পুরনো কর্মীরা  তাঁরা হুশিয়ারি দিয়ে বলেন, এখন দলের জেলা,রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ভাবুন আমদাবাদ ১ পঞ্চায়েত এলাকার বারোটি বুথের পুরনো বিজেপি কর্মীদের কথাকে গুরুত্ব দেবেন নাকি শুভেন্দু কথামতো এই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপিতে নেবেন। বিক্ষোভে কাজ না হলে তারা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ আদি বিজেপি নেতারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.